শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র শনাক্ত ও গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

রাজধানীর উত্তরায় দম্পতিকে রামদা দিয়ে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত পুরো চক্র শনাক্ত ও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তিন জনের পরিচয়ও জানা গেছে।

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এর আগে গত সোমবার (১৭শে ফেব্রুয়ারি) রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে মেহেবুল হাসান (৩৬) ও নাছরিন আক্তার ইপ্তি (৩০) নামের দম্পতিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই সময় ঘটনাস্থল থেকে মোবারক মিয়া (২২) ও রবি রায় (২১) নামের দুই যুবককে জনগণ আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এ ঘটনায় নাছরিন আক্তার ইপ্তি বাদী হয়ে একটি মামলা করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর গণমাধ্যমকে বলেন, আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা শঙ্কামুক্ত।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250