মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত *** মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার *** ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বেলা ১টা ১৮ মিনিটে রাজধানীর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক।

গত ১৮ আগস্ট মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে গতকাল ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

ককটেল বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মক্কায় হামলার শঙ্কায় সতর্কতা সৌদির, কিছুক্ষণ পরই প্রত্যাহার

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250