সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২রা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর নীলক্ষেত এলাকায় গাউছুল আজম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শনিবার (২রা মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পলাশী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, গাউছুল আজম মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। বড় কোনো আগুনের ঘটনা নয়। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানা যায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।

আরও পড়ুন: বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি

নিহতদের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি পাঁচজন আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে।

এসকে/ 

নীলক্ষেত মার্কেটে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250