বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার সম্পৃক্ততা নেই : চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে ছিলেন। তবে এ বিষয় নিয়ে অনেক তারকাকে চুপ থাকতে দেখা গেছে। এর মধ্যে অন্যতম হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় বিপাকে পড়েছেন এ অভিনেতা।

নীরবতা ভেঙে এবার এ অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট করেছেন। যেখানে দাবি করেছেন তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় হতে পারেননি।

দেশে সাম্প্রতিক পরিস্থিতিতে তিনি কোনো মন্তব্য করেননি দাবি করে চঞ্চল চৌধুরী লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।

এ অভিনেতা আরও লিখেছেন, আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।

ওআ/ আই.কে.জে/

চঞ্চল চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250