মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

জামায়াত এমপির বহিষ্কার নিয়ে ইসির আপাতত করণীয় কিছু নেই: কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আপাতত করণীয় কিছু নেই বলে মন্তব্য করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, দলীয় চিঠির ভিত্তিতে ইসির করণীয় কিছু নেই। এটি সংসদ থেকে আসতে হবে। ইসি এখনো এ বিষয়ে কোনো চিঠি পায়নি।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি মাছউদ বলেন, দল থেকে বহিষ্কৃত হলে সংসদ সদস্যপদ থাকবে কি না, এটি অত্যন্ত বিতর্কিত বিষয়। এমনকি কেউ যদি দল থেকে পদত্যাগও করেন, তবে সেটি রেফারেন্স আকারে পার্লামেন্ট থেকে আসতে হবে।

ওই জামায়াত নেতার দলীয় বহিষ্কারের চিঠি ইসির কাছে আসেনি জানিয়ে তিনি বলেন, চিঠি পাওয়ার পর হয়তো আমরা দেখব যে কী করা যায়। তবে আমি স্বাভাবিকভাবে যা বুঝেছি, চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের খুব একটা করণীয় আছে বলে আমি মনে করছি না।

তিনি বলেন, কোনো পার্টির দলীয় চিঠির ভিত্তিতে সরাসরি অ্যাকশন নেওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না। আমাদের কাছে এরকম চিঠি এসেছে কি না, আমার জানা নেই। যদি কোনো চিঠি আসে, তখন বিচার-বিশ্লেষণ করে দেখা যাবে যে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে কি না।

এই কমিশনার জানান, পার্লামেন্ট থেকে যদি এটি ইসির কাছে পাঠানো হয়, তাহলে নির্বাচন কমিশন বিষয়টি আমলে নেবে এবং যথাযথ তদন্তপূর্বক বা শুনানিপূর্বক বিষয়টি নিষ্পত্তি করবে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, তিনি যদি পদত্যাগ করেন, সেটা কিন্তু নির্বাচন কমিশনে আসবে না। সংবিধানের আর্টিকেল ৬৭ অনুযায়ী, সংসদ সদস্য পদ ছাড়া এক বিষয়, আর দলীয় পদ থেকে পদত্যাগ করা ভিন্ন বিষয়। কেউ যদি সংসদ সদস্যপদ ছাড়েন, এবং পার্লামেন্ট যদি সেটি নির্বাচন কমিশনের কাছে পাঠায়, তখন নির্বাচন কমিশন যথাযথ তদন্তপূর্বক বিষয়টির ওপর সিদ্ধান্ত দেবে।

তিনি বলেন, ‘এখন আমাদের কাছে তো আর কোনো প্রক্রিয়া নেই।’ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াত। গতকাল বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গাজী নজরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250