শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৬

#

মা ক্রিসের সঙ্গে কারাগার পরিদর্শনে কিম কারদাশিয়ান।ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এবার মা দিবস উপলক্ষে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন কিম। বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ৫০ কারাবন্দী মাকে তাদের সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছেন। আইনি জটিলতা বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যরা দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, রিফর্ম অ্যালায়েন্স ও দ্য লেডি অব হোপ মিনিস্ট্রিজের সহযোগিতায় ৫০টি পরিবারের তালিকা তৈরি করেছেন কিম, যাদের মায়েরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল কারাগারে বন্দী। কিম শুধু মা-সন্তানদের একসঙ্গে মা দিবস উদ্‌যাপনের সুযোগ করে দিচ্ছেন তা-ই নয়, তাদের যাতায়াতসহ প্রয়োজনীয় খরচও বহন করবেন।

এক বিবৃতিতে কিম কারদাশিয়ান বলেন, ‘এই মায়েদের অনেকে বছরের পর বছর ধরে সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। জন্মদিন, ছুটির দিন কিংবা দৈনন্দিন জীবনের হাসি-আনন্দের মুহূর্ত থেকে বঞ্চিত হয়েছেন তারা। এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চেষ্টা করেছি, যাতে এই পরিবারগুলোকে পুনরায় একত্র হতে সাহায্য করা যায়, যাতে তারা তাদের সন্তানদের স্পর্শ করতে পারেন, একসঙ্গে হাসতে পারেন, মা দিবসটি উদ্‌যাপন করতে পারেন।’

কিম কারদাশিয়ান ও তার মা ক্রিস জেনার সম্প্রতি ক্যালিফোর্নিয়ার চৌচিলায় অবস্থিত একটি মহিলা কারাগার পরিদর্শন করেন। সেখানে হসপিস কেয়ারে থাকা কারাবন্দীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা শোনেন। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ার করে কিম লেখেন, ‘সেখানে অবিশ্বাস্য রকম হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছি। সেখানকার অনেক নারী কয়েক দশক কারাগারে কাটিয়েছেন এবং একে অপরের পরিবারের মতো হয়ে উঠেছেন। তারা হসপিসে থাকা নারীদের যত্ন নেন, যাতে কাউকে একা মৃত্যুবরণ করতে না হয়। কারাবন্দীদের নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু সেখানে আমি যে মানবিকতা, সহানুভূতি এবং ভালোবাসা দেখেছি, তা আমার মনে চিরকাল থেকে যাবে।’

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250