শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু অক্টোবরেই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু হতে চলেছে। গতকাল বৃহস্পতিবার (২রা অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এ বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর থেকে ভারত-চীন ফ্লাইট পরিষেবা বন্ধ ছিল। এরপর দুই দেশের মধ্যে চলমান নানা উত্তেজনার মধ্যে আর তা চালু হয়নি। ধারণা করা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রতিরোধ্য বৈদেশিক নীতির কারণে সৃষ্ট ভূরাজনৈতিক চাপ মোকাবিলায় সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে প্রতিবেশী দুই দেশ নিজেদের সম্পর্ক উন্নতির চেষ্টা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসেবে চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন স্তরে আলোচনা চালিয়ে যাচ্ছিল ভারত ও চীন। এই আলোচনায় সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু করা এবং বিমান পরিষেবা চুক্তি সংশোধন করার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

ওই আলোচনার পর দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে, ‘উভয় দেশের নির্দিষ্ট বিমান সংস্থাগুলো সব ধরনের অপারেশনাল মানদণ্ড পূরণ করে ২০২৫ সালের অক্টোবর মাসের শেষের দিকে শীতকালীন সময়সূচি অনুসারে সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু করবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই পদক্ষেপের ফলে দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং এটি ধীরে ধীরে ‘দ্বিপক্ষীয় আদান-প্রদান স্বাভাবিকীকরণে’ অবদান রাখবে।

জে.এস/

ভারত-চীন চীন-ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250