শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরিষা ক্ষেতে রেস্টুরেন্ট বানিয়ে প্রবাসীর মাসে আয় ৩ লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরিষা ক্ষেতের মাঝে রেস্টুরেন্ট বানিয়ে তাক লাগিয়েছেন প্রবাসফেরত মিন্টু মিয়া।

এমন অভিনব ব্যবসায় মাসে আয় করছেন প্রায় ৩ লাখ টাকা। নিজে আয় করার পাশাপাশি অন্যদেরও হয়েছে কাজ করার সুযোগ। সেই সাথে দর্শনার্থীরা চায়ের চুমুকের সঙ্গে উপভোগ করছেন সরিষা ফুলের সৌন্দর্য।

নেত্রকোণা সদর উপজেলার পাবিয়াজুর গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া দীর্ঘ ১২ বছর দুবাই ও ব্যাঙ্গালুরুতে সুপার শপে কাজ করেছেন। কিন্তু করোনা মহামারিতে দেশে ফিরে আর বিদেশ যাওয়া হয়নি তার। শুরুতে বাড়ির পাশে একটি মুদির দোকান চালালেও মাথায় একদিন এলো এক ভিন্ন চিন্তা। সরিষা ক্ষেতে রেস্টুরেন্ট বানানোর ভাবনা।

শুরুতে তার এমন পরিকল্পনা শোনার পর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা হাসাহাসি করলেও মিন্টু থেমে থাকেননি। কাজ শুরু করেন নিজের জমিতে। সরিষা ক্ষেতের মাঝখানে চেয়ার, টেবিল, আর ছাতা দিয়ে তৈরি করেন এক অনন্য রেস্টুরেন্ট।

সরিষাক্ষেতের মাঝে রেস্টুরেন্টের এই চিত্র ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এখন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ।

মিন্টু জানান, প্রতিদিন তার রেস্টুরেন্ট থেকে প্রায় ১০ হাজার টাকা আয় হচ্ছে। তার আত্মীয়স্বজনরাও এখানে কাজ করছেন, ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হয়েছে। ভবিষ্যতে তিনি এই রেস্টুরেন্টকে আরও বড় আকারে চালানোর পরিকল্পনা করছেন।

সরিষার ক্ষেতে রেস্টুরেন্ট বানানোর ভাবনা হয়তো সবার কাছে প্রথমে অদ্ভুত লেগেছিল। কিন্তু এই ব্যতিক্রমী উদ্যোগ দেখিয়েছে, একটু আলাদাভাবে ভাবলেই নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

ওআ/কেবি


সরিষা ক্ষেত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250