বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুর্নীতি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৯শে জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির কর্মসূচির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান পলাতক নেতা, দণ্ডপ্রাপ্ত আসামি। লন্ডনে বসে কর্মসূচি দেয়। এই কর্মসূচি কেউ মানে? পরিষ্কার বলে দিতে চাই- আন্দোলন করেন। তবে সহিংসতার পন্থা যুক্ত হলে খবর আছে।

ওবায়দুল কাদের বলেন, খেলা কিন্তু হবে, ছেড়ে দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। মাঠে থেকে সব মোকাবিলা করবো। এ সময় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ওআ/

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250