মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৬

#

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৩৯।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৪৭ জন।

হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জন, সিলেট ও বরিশালে একজন করে মারা গেছে।  

গত ২৪ ঘণ্টায় ৯৪ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জন।

একই সময়ে ৯৪৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে।

হাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250