রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

বিশ্বকাপে আজ তারকাদের মেলা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আজ রাত এবং আগামীকাল সকালে মাঠে নামছে বেশ কয়েকটি তারকাসমৃদ্ধ দল। ‘আই’ ও ‘জে’ গ্রুপের ম্যাচে দেখা যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং আরলিং হালান্ডের নরওয়েকে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে এ দিনের সূচি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।

দিনের প্রথম ম্যাচে নিউজার্সিতে সেনেগালের মুখোমুখি হবে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও মাইকেল ওলিসেকে নিয়ে গড়া ফরাসি আক্রমণভাগের দিকে বিশেষ নজর থাকবে ভক্তদের। পরে ইরাক খেলবে নরওয়ের বিপক্ষে। ভোরে কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জন্য এবারের বিশ্বকাপের শুরুটা বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনে নামছে। একই সঙ্গে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি হবে মেসির ষষ্ঠ বিশ্বকাপ অভিযানের সূচনা, যা একটি রেকর্ড। বুধবার রাতে পর্তুগালের হয়ে মাঠে নামলে একই কীর্তি গড়বেন ক্রিশ্চিয়ানো রোনালদোও।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপাও জিতেছিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও দুর্দান্ত ছন্দে ছিল। তবে আলজেরিয়ার বিপক্ষে একাদশ সাজানো নিয়ে এখনো কিছুটা ভাবনায় আছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, লাউতারো মার্তিনেস ও থিয়াগো আলমাদাকে নিয়ে মেসির সঙ্গে আক্রমণভাগ সাজানোর পরিকল্পনা করছেন স্কালোনি। রক্ষণভাগ ও ফরমেশন নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি। যদিও চার ডিফেন্ডারের ছকে খেলার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনার।

অন্যদিকে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের আগে শেষ অনুশীলনে ২৬ সদস্যের পুরো দলকে পেয়েছেন কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পে, দেম্বেলে, দুয়ে, ওলিসে, উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানোর মতো তারকারা সবাই ম্যাচের জন্য প্রস্তুত।

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে দেশম অবশ্য সতর্ক অবস্থানই নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি ফরাসি জাতীয় দলকে অন্যদের চেয়ে বেশি শক্তিশালী মনে করি না।’ একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ জয়ের দৌড়ে স্পেন অন্যতম ফেবারিট বলে মনে করেন তিনি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর এবার ফ্রান্সের লক্ষ্য তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।

সেনেগালও বিশ্বকাপে এসেছে অপরাজিত থেকে। আফ্রিকান দলে কালিদু কুলিবালি, ইব্রাহিম এমবায়ে, নিকোলাস জ্যাকসন ও শেরিফ নিয়াদায়ের মতো পরিচিত মুখ রয়েছে, যারা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন লিগে নিয়মিত খেলছেন।

দিনের আরেক ম্যাচে ইরাকের মুখোমুখি হবে নরওয়ে। ইরাকের মিডফিল্ডার মার্কো ফারাজের জন্ম নরওয়েতে হলেও তিনি প্রতিনিধিত্ব করছেন ইরাককে। অন্যদিকে নরওয়ের হয়ে বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সোরলোথ ও আন্তোনিও নুসার মতো তারকাদের। তাদের দিকেও থাকছে বিশেষ নজর।

তারকাসমৃদ্ধ দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250