শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে স্বামীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে সাহিদা বেগম (৫৭) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত সাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

নিহতের বড় মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে পিতাকে রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ২০১২ সালে ৪ঠা ডিসেম্বর মা সাহিদা বেগমকে আসামিকে করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উজীর আলী শেখ বলেন, আদালত রায় প্রদানের সময় বলেছে সাহিদা বেগম যে অপরাধ করেছে এ জন্য তার মৃত্যুদণ্ড হয়। কিন্তু আসামির বয়স বিবেচনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। রায়ে সবাই খুশি।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আসামি সাহিদার স্বামী আশরাফ সানার বাড়ি ছিল সাতক্ষীরার কলারোয়া থানার ওকাপুর গ্রামে। তিনি সাহিদাকে বিয়ে করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামে জমি কিনে বাড়ি করেন। এখানে বাড়ি করার পর তিনি আবার সাতক্ষীরার কলারোয়াতে আরেকটি বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকে আশরাফ প্রথম স্ত্রী সাহিদা বেগমের সংসারে খরচ দেওয়া বন্ধ করে দেন। মাঝে মধ্যেই সাতক্ষীরা থেকে এসে আশরাফ প্রথম স্ত্রী সাহিদার কাছে টাকা চেয়ে মারধর করতেন। টাকা দিতে না পারলে বাড়ি বিক্রি দেওয়ার হুমকি দিতেন। ঘটনার দিন ২০১২ সালের ৪ঠা ডিসেম্বর সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আশরাফ টাকা চেয়ে ঝগড়া করতে থাকেন। 

আরও পড়ুন: ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড বহাল

একপর্যায়ে ঘর থেকে লোহার রড নিয়ে আশরাফ স্ত্রী সাহিদাকে মারতে যান। তখন সাহিদা বেগম লোহার রডটি আশরাফের কাছ থেকে কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেন। এ সময় আশরাফ চিৎকার করে বাড়ির পাশের ক্ষেতের মধ্যে পড়ে যান। তখন সাহিদা গিয়ে আশরাফের মাথায় রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। ওই আঘাতে ঘটনাস্থলেই আশরাফ মারা যান। ওই দিনই সাহিদার বড় মেয়ে আফরোজা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলার পর সাহিদাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সাহিদা বেগম ৯ মাস কারাভোগের পর থেকে রায় ঘোষণার দিন পর্যন্ত জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত হলে আদালত সাহিদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এসকে/ 

স্বামীকে পিটিয়ে হত্যা স্ত্রীর যাবজ্জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250