বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান *** উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ *** সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী *** মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা *** ১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ *** নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা নেই, ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে *** বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকী আজ *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

#

অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে লাঠি দিয়ে পিটিয়ে বাবা আব্দুস সামাদকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

নিহতের স্বজন তানজিম আহমেদ পুষ্প জানান, বাবাকে পিটিয়ে হত্যার পর আনোয়ার আত্মগোপনে ছিলেন। পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল রাত ১০টার দিকে আনোয়ার এক প্রতিবেশীর বাড়িতে মুঠোফোনে চার্জ দিতে যান। তাকে দেখে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে নেশার টাকা এবং পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ছেলে আনোয়ারের। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরবর্তীতে নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গাজীপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

উখিয়ায় ২৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ২০০ মিটার ঘিরে রাখার পরামর্শ

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, মানতে হবে যেসব নির্দেশনা

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন জানালেন বিজয়

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250