শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ভালো আছেন পথের পাঁচালীর ‘দুর্গা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র কালজয়ী চরিত্র ‘দুর্গা’। গত শুক্রবার ‘পথের পাঁচালী’র ‘দুর্গা’ চরিত্রের অভিনেত্রী উমা দাশগুপ্তের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্য নয়। উমা ভালো আছেন, সুস্থ আছেন বলেই জানা গেছে। 

শুক্রবার (১৫ই মার্চ) হঠাৎই খবর রটে যায় ‘পথের পাঁচালী’র সেই ‘দুর্গা’ অর্থাৎ উমা দাশগুপ্ত নাকি প্রয়াত। খবর ছড়াতেই সিনেমা পাড়ায় শোরগোল পড়ে যায়। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেত্রী উমা দাশগুপ্ত সুস্থ রয়েছেন, ভালো আছেন। 

আরো পড়ুন: আমি এ পর্যন্ত কোনো পদক ও প্রাপ্তির জন্য আবেদন করিনি : রফিকউজ্জামান

উমা দাশগুপ্ত ছোট থেকেই থিয়েটার করতেন। জানা যায়, তিনি যে স্কুলে পড়তেন, সেই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পরিচয় ছিল। সেই সূত্রেই ‘পথের পাঁচালী’ ছবির জন্য উমা দাশগুপ্তকে আবিষ্কার করেছিলেন মানিকবাবু (সত্যজিৎ রায়)। 

পরবর্তীতে যখন ‘পথের পাঁচালী’ তৈরি হল, তখন পর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনেই গভীরভাবে দাগ কেটেছিল এমনটা নয়, দর্শকরাও নিজেদের অজান্তেই অঝোরে কেঁদেছিলেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

এসি/ আই.কে.জে/

সিনেমা পথের পাঁচালী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250