শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নানা আয়োজনে দেশে দেশে খ্রিষ্টীয় বর্ষবরণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় নতুন বছরের প্রথম প্রহর আলোকিত হয়ে ওঠে। সময়ের তারতম্যের সঙ্গে মিলিয়ে দেশভেদে আলাদা আলাদা সময়ে মধ্যরাতের আগে নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। খবর বিবিসির।

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি প্রথম স্থান হিসেবে ২০২৬ সালে প্রবেশ করে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির আলোকচ্ছটায় খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়।

অস্ট্রেলিয়ার সিডনিতে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। সম্প্রতি বন্ডাই সৈকতে বন্দুকধারীদের গুলিবর্ষণে হতাহতের ঘটনা স্মরণ করে সিডনি হারবার ব্রিজে আলোকসজ্জার মাধ্যমে শান্তি ও একতা লেখা প্রদর্শন করে শান্তির বার্তা দেওয়া হয়। এ সময় আতশবাজি ফোটানো হয়। সেখানে অসংখ্য মানুষ জমায়েত হন।

এ সময় কয়েক হাজার সশস্ত্র পুলিশ শহরের রাস্তায় টহল দেয়। অস্ট্রেলিয়ায় এ ধরনের দৃশ্য বিরল। মূলত বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

জাঁকজমকপূর্ণভাবে চীনে নতুন বছর উদ্‌যাপন করা হচ্ছে। রাজধানী বেইজিংজুড়ে ঢাকের বাদ্য শোনা যাচ্ছে। লোকজন শহরের একটি বড় মন্দিরের সামনে জড়ো হন। আলোকসজ্জার কারণে তাদের ওপরে আলো ঝলমল করছিল। এ ছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় নানা আয়োজনে খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপন করা হচ্ছে।

জে.এস/

নতুন বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250