বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী *** ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের *** রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত *** ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা *** সম্পর্ক মেরামতে দিল্লি যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এখন ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার *** হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, হামলা না করার প্রতিশ্রুতি *** ভারত কেন একই কথা বারবার বলছে *** সত্যিই কী মক্কায় ড্রোন হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা *** কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’

পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে অন্তর্বর্তী সরকার সংবেদনশীল নয়: গণতান্ত্রিক অধিকার কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: গণতান্ত্রিক অধিকার কমিটির ফেসবুক পেজ থেকে

পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকার কোনো প্রকার সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করছে না বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

গতকাল রোববার (২৮শে সেপ্টেম্বর) রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভা হয়।

সভায় খাগড়াছড়িতে পাহাড়ে আদিবাসী জনগণের ওপর হামলার বিচার দাবি করা হয়। পাশাপাশি সারাদেশে পাহাড়-সমতলে ধর্ষণসহ হামলা, ভাঙচুর ও জবরদস্তির ঘটনাগুলো দ্রুত তদন্ত করে বিচারের দাবি জানানো হয়। সভায় একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়।

গণতান্ত্রিক অধিকার কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ সভায় বক্তারা বলেন, ২৩শে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে পাহাড়ের জনগোষ্ঠীগুলো আন্দোলন করে। জনগণের ন্যায্য আন্দোলনে হামলা চালিয়ে জোর করে আন্দোলনকারীদের গ্রেপ্তারের মাধ্যমে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা হয়।

এর ধারবাহিকতায় ২৭শে সেপ্টেম্বর বেলা দুইটায় ১৪৪ ধারা জারি করার পর পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন পাড়ায় আক্রমণ শুরু হয়।

পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে অভিমত দেন বক্তারা। বিজ্ঞপ্তিতে তাদের বরাত দিয়ে বলা হয়, ‘কিন্তু আমরা দেখতে পেয়েছি, পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কোনো প্রকার সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করছে না।’

মাজার, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা এবং মানুষের ধর্ম, মত ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতেও সভা থেকে আহ্বান জানানো হয়।

জে.এস/

গণতান্ত্রিক অধিকার কমিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে, যুদ্ধ শেষের দিকে—ফের দাবি ট্রাম্পের

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিল ট্রাম্পের টেবিলে, ১০০% শুল্কের ঝুঁকিতে ভারত

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, গরম নিয়ে স্বস্তির বার্তা

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250