শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

চাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু, মোট ভোটার ২৭ হাজার ৬৩৪

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে চাকসু ভবনে এই কার্যক্রম শুরু হয়। প্রার্থীরা আগামী মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র নিতে পারবেন এবং পরের দিন বুধবার (১৭ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এদিকে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে আগের খসড়া ভোটারের চেয়ে ১ হাজার ৭৬৮ নতুন ভোটার যুক্ত হয়ে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে।

তবে এর মধ্যে ছাত্র-ছাত্রীর সংখ্যা জানাতে পারেনি কমিশন। আগামীকাল (১৫ই সেপ্টেম্বর) অথবা পরশুর মধ্যে এ তালিকা জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, ‘আমরা হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করেছি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। পরে প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবে। মনোনয়নপত্র নেওয়ার সময় অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকার প্রমাণ আর শিক্ষার্থীর ভোটার আইডি নম্বর দিতে হবে। এরপর পরিচয়পত্র দেখিয়ে মনোনয়ন নিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে তার পরিচয়পত্র, ছবি এবং ডোপ টেস্টের ফলাফল নিয়ে আসতে হবে।’

সকাল ৯টা থেকে এ পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন আয়োজনের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের অনেকের দলীয় পরিচয় থাকতে পারে। তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আমরা নির্বাচন পরিচালনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই নির্বাচনের জন্য শপথ গ্রহণ করেছি, যা অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচনে কেউ করেছে বলে জানা নেই। আপাতত কোনো ছাত্রসংগঠন আমাদের বাধার সম্মুখীন করছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দিতে চাই।’

তফসিল অনুযায়ী, ২১শে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩শে সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২৫শে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ই অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।

জে.এস/

চাকসু নির্বাচন ২০২৫ মনোনয়নপত্র বিতরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250