সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

গান থেকে জনপ্রিয় স্লোগান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ১৬ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকায় স্লোগান হিসেবে পরিচিতি পাওয়া কথাগুলো আসলে কলকাতার একটি গানের মুখরা। ‘চিৎকার কর মেয়ে’ শিরোনামে গানটির স্রষ্টা কলকাতার গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আকাশ চক্রবর্তী।

নারী নিপীড়নবিরোধী মিছিল থেকে ভেসে আসে, ‘চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়/আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়’। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশজুড়ে স্লোগানটি শোনা যায়। চলমান নিপীড়ন ও ধর্ষণবিরোধী বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেও স্লোগানটি মানুষের মুখে মুখে ফিরছে।

প্ল্যাকার্ডের পাশাপাশি ‘চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়’ নিয়ে পোস্টারও আঁকা হয়েছে। গত বছরের আগস্টে শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

কলকাতার গণ্ডি পেরিয়ে ঢাকায় গানের মুখরাটি স্লোগান হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। স্লোগানের পাশাপাশি ঢাকার নিপীড়নবিরোধী সাংস্কৃতিক আয়োজনেও গানটি শোনা যায়। ঠিক কবে থেকে ঢাকায় স্লোগান ও গানটি নিয়ে চর্চা চলছে, সুনির্দিষ্টভাবে জানা যায়নি। 

রবি.হক/এইচ.এস

চিৎকার কর মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250