সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

পুণ্যস্নানে বিজয়, রাশমিকাকে ঘরে তোলার প্রক্রিয়া শুরু!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে চর্চা হলেও এ ব্যাপারে তারা মুখ খুলেননি কখনই । এবার এ তারকা জুটির বিয়ের গুঞ্জনের মাঝে মহাকুম্ভে গেলেন বিজয়। এরপরই দেখা গেলো ছোট করে কাটা চুল, গলায় রুদ্রাক্ষের মালা। পরনে গেরুয়া ধুতি। এমন রূপে মহাকুম্ভে পুন্যস্নান করছেন বিজয়।

তবে একা নন, অভিনেতা গিয়েছিলেন তার মায়ের সঙ্গে। এ দিকে নিজের ছবি ‘ছাওয়া’র প্রচারে ব্যস্ত প্রেমিক রাশ্মিকা মান্দানা। পাশাপাশি চলছে ‘সিকান্দার’ ছবির শুটিং। তাই মহাকুম্ভে বিজয়ের সঙ্গে দেখা যায়নি রাশমিকাকে। যদিও প্রেমিকার জন্য করে গিয়েছেন বিশেষ বন্দোবস্ত।

আরও পড়ুন: ব্যাঙের নামকরণ করা হলো লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে

রাশমিকাকে ইদানীং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে। তার আগে যুগলের একান্ত সাক্ষাৎ ফাঁস ছবি শিকারিদের কল্যাণে। তখন থেকেই গুঞ্জন, চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে। আর মহাকুম্ভ স্নান নাকি তারই প্রাক্পর্ব! সংসার জীবনে যাতে কোনও দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে, তার জন্যই পুণ্যস্নান সারলেন অভিনেতা। সঙ্গী মা মাধবী দেবেরাকোন্ডা। 

এর মাঝেই সমাজমাধ্যমে এক গোছা লাল গোলাপের ছবি দেন রাশমিকা। তাতেই লেখেন, ‘‘তুমি আমাকে অভিভূত করার একটা মুহূর্ত ছাড়ো না।’’ নিজের প্রেম-জীবন নিয়ে নানা ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। এবার চার হাত এক হওয়ার দিন গুনছেন তাদের অনুরাগীরা।

এসি/কেবি


পুণ্যস্নান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250