বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাল দেশে ফিরছেন ডিবিপ্রধান, পাওয়া যাবে গুরুত্বপূর্ণ তথ্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বৃহস্পতিবার (৩০শে মে) দেশে ফিরছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (২৯শে মে) ডিবির একটি বিশেষ সূত্র বিষয়টি জানিয়েছে। 

এর আগে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বিইউ ৫৬ ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের দেহাবশেষ পাওয়া যায়। বিষয়টি নিয়ে মঙ্গলবার (২৮শে মে) সংবাদ মাধ্যমকে ডিবিপ্রধান বলেছেন, উদ্ধার হওয়া দেহাবশেষ এমপি আনারের- এটা ফরেনসিক টেস্ট ছাড়া বলা যাবে না।

ডিবিপ্রধান বলেন, ডিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক ভাঙা হয়। কলকাতার সিআইডিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল সেপটিক ট্যাংক ভেঙে তল্লাশি চালানোর জন্য। তবে ফরেনসিক টেস্ট ছাড়া এমপির মরদেহ এটা তা বলা যাবে না।

আরো পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কিনবেন যেভাবে

পশ্চিমবঙ্গের সিআইডি মাংস উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, ফরেনসিক পরীক্ষার পর এগুলো আনারের মরদেহের অংশ কি না সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। সিআইডি আরও জানায়, মাংসের অংশগুলো কসাই জিহাদ ওয়াশরুমের কমোডে ফেলে দিয়েছিল বলে আগেই স্বীকার করেছিল।

প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ওই সেপটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। 

এইচআ/ আই.কে.জে/

ডিবিপ্রধান আনার হত্যাকাণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250