মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

ক্রিকেটের মান এখন মজবুত হয়েছে : হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

#

ডেভ হোয়াটমোর- বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যিনি যুক্ত হয়েছিলেন প্রায় দুই যুগ আগে। ২০০২ সালে জাতীয় দলের কোচ হয়ে এসেছিলেন তিনি। তাঁর অধীনে পাল্টে যেতে থাকে দেশের ক্রিকেটের চেহারা। ২০০৭ বিশ্বকাপে তাঁর অধীনেই দুর্দান্ত পারফর্ম করে টাইগাররা।

এদিকে হোয়াটমোর দায়িত্ব ছাড়ার পর পেরিয়ে গেছে ১৬ বছর। এই সময়ে ক্রিকেট খেলার ধরনে এসেছে বেশ কিছু পরিবর্তন। পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটেও। এসব কিছু ধরা পড়েছে নতুন দায়িত্ব নিয়ে ফের বাংলাদেশে আসা সাবেক এই কোচের চোখেও।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের মেন্টরের দায়িত্ব পালন করছেন হোয়াটমোর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে উত্তেজনাপূর্ণ সবশেষ ম্যাচে শেষ পর্যন্ত হেরেছে তামিমের দল। এরপর দলের সংবাদ সম্মেলনে এসেছিলেন হোয়াটমোর। যেখানে তিনি কথা বলেছেন দেশের ক্রিকেট নিয়েও।

আরো পড়ুন: ফুটবলের প্রধান সমস্যা খেলার জায়গা নেই: ক্রীড়ামন্ত্রী

পূর্বের তুলনায় বর্তমানে কি পার্থক্য চোখে পড়েছে এমন প্রশ্নে হোয়াটমোর বলেন, 'দর্শকের খুব একটা বদল নেই, তারা সব সময়ই উন্মাদীয়। কিন্তু ক্রিকেটের মান এখন মজবুত হয়েছে। শারীরিকভাবে (খেলোয়াড়দের ফিটনেস) শক্তিশালী হয়েছে, প্রতিভার দিক থেকে শক্তিশালী হয়েছে। অনেক গভীরতা বেড়েছে।'

দেশের ক্রিকেটের উন্নতি ঠিক পথে এগোচ্ছে বলেও মতপ্রকাশ করেন তিনি। তিনি বলেন, 'গতকাল যে দলের বিপক্ষে খেললাম দেখলাম তরুণরা দেখিয়েছে তারা ঠিক পথে আছে। ডেভোলাপমেন্ট প্রক্রিয়ায় যেটা হচ্ছে সেটাকে টুপিখোলা অভিনন্দন দিতে হয়। আমার মনে হয় এটা কাজ করছে।'

এসি/


ক্রিকেট 'বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250