বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

দেশে ফিরলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চিকিৎসা শেষে ২০ দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩শে মার্চ) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, সিঙ্গাপুরে যাওয়ার পর সেখানে দুটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। সেখানে তার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এখন তিনি অনেকটাই ভালোর দিকে।

এর আগে গত ৩রা মার্চ স্ত্রী রাহাত আরাসহ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব।

আরও পড়ুন: বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন মাস কারাগারে থেকে গত ১৫ই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। মুক্তির পর তিনি ঢাকায় কিছু দিন চিকিৎসা নেন। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।

এসকে/ 

মির্জা ফখরুল সিঙ্গাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250