মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

মহাকাশে ভৌতিক বস্তু দেখে আঁতকে ওঠলেন জ্যোতির্বিদরা!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাড়ে পাঁচশ’ আলোকবর্ষ দূরে ভয়ংকর আকৃতির নীহারিকা (নেবুলা) ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’ দেখতে পেয়ে আঁতকে ওঠেন জ্যোতির্বিদরা। ভূতের আকৃতির এই নীহারিকাটির ছবি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মরুভূমিতে অবস্থিত আল খাতাম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেন্টার থেকে তোলা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ক্যাসিওপিয়া নক্ষত্র গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহাকাশীয় বস্তুর মতো এর আকৃতি এবং সেখানে অবস্থানের কারণে এই নীহারিকাটির নামকরণ করা হয়েছে ‘ক্যাসিওপিয়া ঘোস্ট’।

আরো পড়ুন : চাঁদে পৌঁছাল মানুষবিহীন চীনের মহাকাশযান

এটি মহাজাগতিক গ্যাস এবং ধুলোর সমন্বয়ে গঠিত এবং ৫৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নীহারিকার বেশিরভাগই আয়নযুক্ত হাইড্রোজেন নিয়ে গঠিত। এটির কাছাকাছি একটি দৈত্যাকার নীল রঙের নক্ষত্রের অতিবেগুনি রশ্মির কারণে নেবুলাটিকে লাল দেখায়। তবে নীল নক্ষত্রটিকে ছবিতে দেখা যায়নি। হালকা নীল রংটি এসেছে ধুলার কারণে।

ছবিটি ৩৬ সেন্টিমিটার ব্যাসের প্রধান অবজারভেটরি টেলিস্কোপ দিয়ে তোলা হয়েছে। টেলিস্কোপটির হাইড্রোজেন ফিল্টার দিয়ে ১৫৬টি ছবি, সালফার ফিল্টার দিয়ে ১৫৩টি ছবি এবং অক্সিজেন ফিল্টার দিয়ে তোলা হয়েছে ১৫৫টি ছবি। এমন প্রতিটি ছবির সাহায্যে ৩ মিনিটের মোশন পিকচার করা হয়েছে। আর মোট ৪৬৪টি ছবি দিয়ে করা হয়েছে ২৩ ঘণ্টা স্থায়ী মোশন পিকচার। 

সূত্র : খালিজ টাইমস

এস/  আই.কে.জে

জ্যোতির্বিদ্যা মহাকাশীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250