সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অবশেষে ৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ প্রার্থী গেজেটভুক্ত হলেন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়েন ১৬২ জন প্রার্থী। অবশেষে তাদের গেজেটভুক্ত করে আজ মঙ্গলবার (২০শে মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে তারা বিসিএসের বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগ দিতে পারবেন।

এদিকে গেজেটভুক্ত করার দাবিতে ৪৩তম বিসিএসের এসব প্রার্থী গত জানুয়ারি মাস থেকে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অনশন করে আসছেন। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ছাড়া গত ২৯শে এপ্রিল থেকে গেজেট থেকে বাদ পড়া কয়েকজন প্রার্থী গেজেটভুক্ত করা ও ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে আমরণ অনশন শুরু করেন।

জানা যায়, পাঁচ বছরের নিয়োগপ্রক্রিয়া শেষে ৪৩তম বিসিএসের সুপারিশ পাওয়া প্রার্থীরা গেজেটভুক্ত হয়ে গত ১৫ই জানুয়ারি চাকরিতে যোগ দেন। কিন্তু গেজেট থেকে বাদ পড়ায় ২২৭ প্রার্থী চাকরিতে যোগ দিতে পারেননি। এরপর গেজেটভুক্ত হওয়ার দাবিতে তারা সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন। আজ এদের মধ্যে থেকে ১৬২ জন নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৩ সালের ২৬শে ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। 

তবে গত বছরের ১৫ই অক্টোবর ভেরিফিকেশন শেষে ৯৯ জনকে বাদ প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ৩০শে ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র: প্রথমআলো

আরএইচ/


৪৩তম বিসিএস গেজেট প্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250