সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

পরীমণির বাড়ির সামনে হঠাৎ করেই শিক্ষার্থীদের ভিড়!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিজীবনের নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা পরীমণি। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। 

কিছুদিন ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নায়িকার। নিজ জন্মস্থান বরিশালে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন পরী। তার একটি হলো নায়িকার প্রথম স্বামীর মৃত্যু, আরেকটি হলো পরিচালক শাহ আলম মণ্ডলের প্রয়াণ, যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছিলেন পরীমণি। বর্তমানে বরিশাল থেকে একাধিক ভিডিও, ছবি প্রকাশ্যে এনেছেন নায়িকা।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেই ভিডিওতে দেখা যায়, সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন! নায়িকার সঙ্গে মূলত দেখা করতেই স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীরা পরীর বাড়িতে ভিড় করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় প্রতিটি শিক্ষার্থীই পরীকে এক নজর দেখার জন্যে উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’

এরপরই তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা। তার কথায় বিকেলে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিল না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষও।

আরও পড়ুন: ঐশ্বরিয়াকে পৃথিবীর সবচেয়ে নিবিড় চুম্বন খেতে বলেন হৃতিকের স্ত্রী!

পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা। তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও। ছবি তোলা শেষে পরীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পরী লেখেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই পরীমণির অনুরাগীরা নায়িকার মন্তব্য ঘর ভালোবাসায় ভরিয়ে দেন।

এসি/ আই.কে.জে/

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250