মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট পাকিস্তান। নাহিদ রানা ও হাসান মাহমুদের তোপের মুখে মাত্র ৪৬.৪ ওভার ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা।

দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৮৫ রান। এছাড়া ড্র করতে পারলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করবে বাংলাদেশ।

পাকিস্তানের সর্বশেষ উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেছেন হাসান। পঞ্চম উদযাপনে হাসানকে একটু সময় নিতে হলো। অন-ফিল্ড আম্পায়ার এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিলেও রিভিউ নেন মীর হামজা। তৃতীয় আম্পায়ারও জানালেন এটি আউট। হামজার (১০ বলে ৪) বিদায় নিশ্চিত হলে ফাইফার উদযাপন করেন হাসান।

সোমবার (২রা সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডি টেস্টে ৯ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। তখন স্বাগতিকদের লিড ছিল ১২ রানের।

দিনের শুরুতে দেখেশুনে ব্যাটিং করে পাকিস্তান। ৩৮ রানের জুটি করেন সাইম আইয়ুব ও শান মাসুদ। তাসকিন আহমেদ ২০ রান নিয়ে খেলা সাইমকে ফেরালে জুটি ভাঙে। ডানহাতি পেসারের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

আরো পড়ুন : স্বস্তি নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

দল চাপে থাকলেও স্বভাবসুলভ হয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন মাসুদ। সতর্কতার পাশাপাশি বাউন্ডারিও নিচ্ছিলেন তিনি। তবে পাকিস্তান অধিনায়কের বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার তত্ত্ব বেশিক্ষণ কার্যকর হতে দেননি নাহিদ রানা। শর্ট লেন্থের বল দিয়ে মাসুদকে (৩৪ বলে ২৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবরের উইকেটও তুলে নেন রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবর (১৮ বলে ১১)।

এরপর সউদ শাকিলকে সাজঘরের পথ দেখান রানা। তাকে বিহাইন্ড দ্য উইকেটে লিটনের ক্যাচ বানিয়ে তৃতীয় শিকার তুলে নেন টাইগার পেসার। মাত্র ২ রান করে সাজঘরে ফেরত যান পাকিস্তান সহ-অধিনায়ক। ৮১ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর পাকিস্তানকে টেনে নেন মোহাম্মদ রিজওয়ান। সালমান আলি আগাকে নিয়ে ৫০ রানের জুটি করেন তিনি। যে কারণে রিজওয়ান হয়ে ওঠেন বাংলাদেশের পথের কাঁটা। হঠাৎ জোড়া আঘাত করেন হাসান মাহমুদ।

ফিফটির দিকে (৭৩ বলে ৪৩) ছুটতে থাকা রিজওয়ানকে লিটনের ক্যাচ বানান হাসান। পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ আলিকে (১ বলে ০) শান্তর তালুতে বন্দি করেন টাইগার পেসার। ওভার শেষ হওয়ার কারণে হ্যাটট্রিক বল করতে পারেননি তিনি। সাকিব আল হাসানের ওভারকে স্যান্ডউইচ বানিয়ে পরের ওভারে বোলিং আসলেও হ্যাটট্রিক পাননি ডানহাতি পেসার।

এরপর আবরার আহমেদকে ইনিংসের চতুর্থ শিকার বানান রানা। তাকে শান্তর ক্যাচ বানান এই ডানহাতি।

এস/কেবি

টাইগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250