রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

বাংলাদেশে দেড় কোটির বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নীতিমালা (কমিউনিটি গাইডলাইন) লঙ্ঘন করায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশ করা (আপলোড) ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও মুছে ফেলেছে টিকটক।

বাংলাদেশ থেকে সক্রিয়ভাবে ভিডিও মুছে ফেলার হার ৯৯ দশমিক ৭ শতাংশ এবং এর মধ্যে ৯৭ দশমিক ৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। বুধবার (২২শে অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটকের প্রকাশিত সর্বশেষ ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা টিকটকে আপলোড হওয়া মোট আধেয় বা কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ।

এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে মুছে ফেলা হয়েছে। অন্যদিকে যাচাই করার পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফেরত আনা হয়েছে।

একই সময়ে ৭ কোটি ৬৯ লাখ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলার পাশাপাশি ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

টিকটকের তথ্যমতে, মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে কনটেন্ট নীতিমালা লঙ্ঘনের কারণে ৩০ দশমিক ৬ শতাংশ, নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে ১৪ শতাংশ এবং গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬ দশমিক ১ শতাংশ ভিডিও মুছে ফেলা হয়েছে। এ ছাড়া ভুল তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বা সম্পাদনা করা ভিডিওগুলোও মুছে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, টিকটক নিয়মিত এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে আসছে, যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ব্যবস্থাপনার স্বচ্ছতাসম্পর্কিত তথ্য থাকে।

জে.এস/

টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250