শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৭৬ কেজির টুনা মাছ বিক্রি হলো ১৬ কোটিতে!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাপানে ১৩ লাখ ডলারে বিক্রি হয়েছে একটি টুনা মাছ। যা বাংলাদেশি অর্থে ১৬ কোটি টাকার সমান। নতুন বছরের নিলামে মাছটি কিনেছে বিখ্যাত সুশি রেস্তোরাঁ কোম্পানি দ্য ওনোদেরা গ্রুপ।

২৭৬ কেজি ওজনের ব্লুফিন জাতের টুনাটি রোববার (৫ই জানুয়ারি) নিলামে তোলা হয়। এরপর এটি সর্বোচ্চ দর হেঁকে ১৩ লাখ ডলারে কিনে নেয় ওনোদেরা গ্রুপ। 

জাপানের টোকিওর প্রধান মাছের মার্কেটে বছরের প্রথম টুনা মাছটি ঘিরে সবার আগ্রহ থাকে। প্রথম মাছটি নিলামে তোলা হয়। গত টানা পাঁচ বছর ধরে বড় বড় কোম্পানিগুলো এ মাছ কেনার জন্য রীতিমতো যুদ্ধ করেছে। ওনোদেরা গ্রুপের এক কর্মকর্তা বলেছেন, “প্রথম টুনাটি এমন যেটি ভালো কিছু বয়ে আনে। আমাদের ইচ্ছা হলো মানুষ এটি খাবে এবং তাদের পুরো বছরটি ভালো যাবে।”

এদিকে জাপানিদের নজর কাড়তে মূলত এই নিলামটি ব্যবহার করে বড় কোম্পানিগুলো। যারা নিলামের মাধ্যমে মাছটি কিনতে পারে তাদের ব্যাপক প্রচার প্রচারণা হয়।

ওআ/কেবি

মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250