সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

অভিনয়কে বিদায় জানিয়ে পরিচালনায় নামছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফ। বলিউডে পা রাখার পর থেকেই অভিনয় দক্ষতা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

সমালোচকদের দাবি, সালমান খানের হাত ধরেই নাকি বলিউডে বেড়ে উঠেছেন ক্যাটরিনা। শুধু তাই নয়, সালমান, এমনকি পরে রণবীরকেও ভাঙিয়ে নাকি বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন ক্যাটরিনা। যদিও এসব সমালোচনাকে পাত্তা দেননি তিনি। বরং নিজেকে বার বার প্রমাণ করতে এগিয়ে গেছেন।

তবে এরই মধ্যে ক্যাটরিনাকে নিয়ে এলো এক নতুন খবর। শোনা যাচ্ছে, অভিনয়কে বিদায় জানিয়ে এবার নাকি পরিচালনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন ক্যাটরিনা! তবে অভিনয় সত্যিই ছাড়ছেন কি না, সে বিষয়টি স্পষ্ট নয়।

আরও পড়ুন: নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বরফের মধ্যে অ্যাকশন অবতারে ক্যাটরিনা। যার এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।

ভিডিও প্রসঙ্গে জানা গেছে, এই ছবির পরিচালক ক্যাটরিনা! তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ক্যাটরিনা। তবে ধারণা করা হচ্ছে, নতুন বছরে নিশ্চয়ই কোনো বড় চমক দিতে চলেছেন বলিউডের এই বিউটি কুইন।

এসি/ আই.কে.জে/ 

ক্যাটরিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250