মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মানুষের মতো হাঁটে যে মাছ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাঁতার নয়, জলের তলায় দিব্যি মানুষের মতো হেঁটে বেড়াচ্ছে মাছ! কোনও কল্পবিজ্ঞানের সিনেমা নয়। একদম ঘোর বাস্তব। 'ফিশ ওয়াক'-র সেই ছবিও তুলে এনেছেন এক আলোকচিত্রী। যা পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

ফরাসি ওই আলোকচিত্রীর নাম নিকোলাস রেমি। তারই ক্যামেরার লেন্সে ধরা পড়েছে নদীর অতলে মাছের হেঁটে বেড়ানোর দৃশ্য। এর জন্য অস্ট্রেলিয়ার তাসমানিয়ার ডারওয়েন্ট নদীর অন্ধকার তলদেশে কাদামাটিতে তিনদিনে মোট ন'ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাকে।

বিরল যে মাছের ছবি রেমি লেন্সবন্দি করেছেন, তার নাম 'হ্যান্ড ফিশ'। মূলত, নদীর তলদেশে ঘোলা জলে কাদামাটিতেই থাকে এই মাছ। এই প্রজাতির মাছের বুক ও পেটের পাখনার গঠন আলাদা। সেগুলি দেখতে কতকটা হাতের মতো। ওই পাখনা দিয়েই নদীর তলদেশে হেঁটে বেড়াতে পারে বিরল এই 'হ্যান্ড ফিশ'।

তবে শুধু হাতের মতো পাখনাই নয়, বেশ কিছু বিশেষ বৈশিষ্ট রয়েছে এই মাছের। এদের মুখের সামনের দিকে রয়েছে একটি শুঁড়ের মতো অংশ। মূলত শিকার ধরার টোপ হিসেবে এই শুঁড় ব্যবহার করে তারা।

আরো পড়ুন : হারানো ৫ কোটির ফেরারি গাড়ি খুঁজে দিল অ্যাপলের এয়ারপড!

'হ্যান্ড ফিশ’ এর শিকার ধরার পদ্ধতিটিও ভারী অদ্ভুত। শিকার ধরতে কাদায় লুকিয়ে থেকে শুঁড় নাড়ে এই মাছ। সেটা দেখে জলের পোকারা এগিয়ে এলেই কেল্লাফতে। সঙ্গে সঙ্গে শিকারকে গিলে নেয় এই 'হ্যান্ড ফিশ'।

এহেন জলের নীচে হেঁটে বেড়ানো মাছের ছবি তুলতে কম ঝক্কি সামলাতে হয়নি আলোকচিত্রী রেমিকে। গত বছর অর্থাৎ ২০২২-এ প্রথমবার এই মাছের ছবি তোলার চেষ্টা করেন তিনি। তাসমানিয়া অস্ট্রেলিয়ার শীতলতম রাজ্য। সেখান পৌঁছে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডারওয়েন্ট নদীতে ডুব দেন রেমি। কিছুক্ষণের মধ্যে হ্যান্ড ফিশ দেখতেও পান তিনি।

কিন্তু ক্যামেরার ফ্ল্যাশলাইট অন করতেই হারিয়ে যায় ওই মাছ। প্রথম অবস্থায় রেমি যে ছবি পেয়েছিলেন, তা ছিল অনেকটাই অস্বচ্ছ। বাধ্য হয়ে হ্যান্ড ফিশ-র ছবি তুলতে অন্য পদ্ধতি নেন ফরাসি আলোকচিত্রী। টানা তিনদিনের ন'ঘণ্টার পরিশ্রমে শেষ পর্যন্ত সফল হন তিনি।

প্রাণী বিজ্ঞানীদের দাবি, হ্যান্ড ফিশ প্রজাতির মাছ বর্তমানে বিপন্নপ্রায়। গোটা বিশ্বে এখন মাত্র তিন হাজারের মতো এই মাছ রয়েছে বলে জানিয়েছেন তারা।

এদের গায়ে ক্রিম রঙের ওপর গাঢ় বাদামি ও কমলা রঙের ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। যার জেরে নদীর তলদেশে সহজেই একটি হ্যান্ড ফিশ মাটির সঙ্গে মিশে থাকতে পারে। এর জন্যেই এই মাছের ছবি তোলা রীতিমতো চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন প্রাণী বিজ্ঞানীরা।

এস/ আই.কে.জে/


'হ্যান্ড ফিশ '

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250