বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

খাবারের মান নয়, সংক্রমিত মুরগিই...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

রণবীর সিং অভিনীত বড় বাজেটের ছবি ‘ধুরন্ধর’-এর শুটিং চলছে ভারতের লেহ অঞ্চলে। কয়েক দিন আগে এই ছবির শুটিংয়ে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১০০ জনের বেশি কলাকুশলী। শুরুতে অভিযোগ ওঠে—বড় বাজেটের ছবির সেটে কীভাবে নিম্নমানের খাবার সরবরাহ করা হলো!

তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে অন্য খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, খাবারের মান নয়, লেহ অঞ্চলে ছড়িয়ে পড়া মুরগির একধরনের সংক্রমণই এ ঘটনার মূল কারণ।

শুটিংয়ে খাবার খাওয়ার কিছুক্ষণ পরই সেটের কলাকুশলীদের পেটে প্রচণ্ড ব্যথা, বমি বমি ভাব, মাথাব্যথার মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। সঙ্গে সঙ্গে তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইউনিটের ৩০০ জন ওই খাবার খেয়েছিলেন। তাদের মধ্যে ১০০ জনের বেশি অসুস্থ হয়ে পড়েন।

তখন প্রশ্ন ওঠে, খরচ কমাতেই কি নিম্নমানের খাবার দেওয়া হয়েছিল কলাকুশলীদের? এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছে ছবির এক ঘনিষ্ঠ সূত্র। সংবাদমাধ্যমকে এই সূত্র বলেছে, ‘এ মুহূর্তে অন্যতম বড় আয়োজনের ছবি এটি। তাই খরচ কমানোর কোনো প্রশ্নই আসে না। বরাবরই লেহর মতো জায়গায় শুটিং করা খুব সহজ নয়। আর কলাকুশলীর বিশাল বহর তো রয়েছেই। এই এলাকাতেই মুরগিদের মধ্যে কোনো সংক্রমণ ছিল। তার কারণেই এই ঘটনা ঘটেছে। তাই খাবারের মান নিয়ে, এই ধরনের গুজব খুবই হাস্যকর।’

রণবীর সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250