বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ *** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন

সোনু নিগমের যে বক্তব্যে কন্নড় ইন্ডাস্ট্রিতে তোলপাড়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। এজন্য ভক্তদের কাছে প্রশংসিত হয়েছেন। তবে পুরো ক্যারিয়ারে সমালোচনার মুখেও পড়েছেন অনেকবার। বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন। সংগীতশিল্পী সুখবিন্দর সিং, এ আর রহমানসহ অনেকের বিরুদ্ধে মন্তব্য করেছেন। তবে আবার নতুন একটি বিতর্কে জড়িয়েছেন সোনু নিগম।

ভারতীয় সংবাদমাধ্যম ‘বলিউড লাইফের’ প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বেঙ্গালুরুর একটি কলেজ ফেস্টে পারফর্ম করেন সোনু নিগম। সেখানে এক শিক্ষার্থী তাকে একটি কন্নড় গান গাওয়ার জন্য জোরাজুরি করেন। এ ঘটনায় তিনি রেগে যান।

ওই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সোনু বলেন, ‘তিনি অনেক কন্নড় গান গেয়েছেন, তার সেরা অনেক গানই এ ভাষায়।’ তিনি আরও বলেন, কর্ণাটক থেকে তিনি প্রচুর ভালোবাসা পেয়েছেন।

সেদিনের ঘটনা নিয়ে তিনি বলেন, সেই শিক্ষার্থী তাকে কন্নড় গান গাওয়ার জন্য প্রায় হুমকি দিয়েছিলেন। তিনি এর তুলনা করেন পেহেলগামের সাম্প্রতিক ঘটনার সঙ্গে।

তিনি বলেন, একটি ছোট ছেলের এমন রূঢ় ও হুমকিস্বরূপ আচরণ আমার ভালো লাগেনি। সে বারবার ‘কন্নড়, কন্নড়…’ চিৎকার করছিল। এভাবেই তো পেহেলগামের মতো ঘটনা ঘটে। আমি কন্নড় ভাষাকে ভালোবাসি, আমি আপনাদের ভালোবাসি। আমি যেখানে যাই, হাজারো মানুষের ভিড়ে একজনও যদি ‘কন্নড়’ বলে, আমি তার জন্য কয়েক লাইন গান গাই। আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। তাই এমন আচরণ করা ঠিক নয়।

সোনু নিগমের ওই মন্তব্যের তিনি ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন। কর্ণাটকের অনেকেই মনে করছেন, এটি তাদের ভাষার প্রতি অসম্মান।

নিউজ এইটটিনের প্রতিবেদন অনুযায়ী, সোনু নিগমের ওই মন্তব্যের পর কর্ণাটকের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাকে নিষিদ্ধ করার কথা ভাবছে। কর্ণাটক ‘ফিল্ম চেম্বার অব কমার্স’ সোমবার (৫ই মে) এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে।

এ বৈঠকে অংশ নেবেন ‘মিউজিক ডিরেকটরস অ্যাসোসিয়েশন’ ও ‘প্রোডিউসারস অ্যাসোসিয়েশনের’ সদস্যরা। আলোচনার বিষয় হবে— ভবিষ্যতের কোনো প্রকল্পে সোনু নিগমকে রাখা হবে কী না। সেখানে সংগীত পরিচালক সাধু কোকিলা, হরিকৃষ্ণ, অর্জুন জান্য ও ধর্মা বিশ উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে কর্ণাটকের অনেকে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই প্রেক্ষিতে বেঙ্গালুরু পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

এইচ.এস/

সোনু নিগম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250