শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

খাসির মাংস সহজে সেদ্ধ হতে চায় না? জেনে নিন সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

অতিথি আপ্যায়ন থেকে শুরু করে উৎসব কিংবা একটু বিশেষ আয়োজনে থাকে খাসির মাংসের কোনো না কোনো পদ। গরম ভাত, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে এর জুড়ি মেলা ভার। এই মাংস সেদ্ধ হয়ে নরম হলে খেতে বেশ লাগে। তবে রান্নার কৌশল জানা না থাকার কারণে অনেকেই খাসির মাংস ঠিকভাবে সেদ্ধ করতে পারেন না। ফলে তা যথেষ্ট সুস্বাদু লাগে না। তবে এটি মোটেও কঠিন নয়। চলুন জেনে নেওয়া যাক খাসির মাংস সেদ্ধ করার সহজ কৌশল-

খাসির মাংস কেনার সময় যা লক্ষ করবেন

যিনি রান্না করছেন তার কৌশল জানা থাকার পাশাপাশি মাংস যিনি কিনছেন তাকেও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। খাসির রান, ঘাড়, কাঁধ, পাঁজরের মাংসে চর্বি বেশি থাকে। তাই খাসির মাংস কেনার সময় এই চর্বির দিকে নজর রাখা খুবই জরুরি। কারণ চর্বিযুক্ত হওয়ার কারণে খাসির রান, ঘাড়, কাঁধ, পাঁজরের মাংস কিছুটা নরম হয়ে থাকে। তাই চেষ্টা করুন খাসির এই দিকের অংশ কিনে আনতে।

আরো পড়ুন : লাল আপেলের চেয়ে কি সবুজ আপেল বেশি উপকারী?

মাংস এনে যা করবেন

খাসির মাংস কিনে বাড়িতে আনার পর একটি ছোট্ট কাজ করতে পারেন। সেটি হলো, মাংস বারবার ধোয়ার প্রয়োজন নেই। দুই-তিনবার ধুয়ে পানি ফেলে দিন। এরপর মাংসের কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিতে পারেন।  মাংসের পেশিতন্তু আড়াআড়ি করে মাংসে ছেদ করলে তা সেদ্ধ করা সহজ হবে। যে কারণে রান্না শেষে মাংস মুখে দিলেই তা মিলিয়ে যাবে, এতটা নরম হবে।

মাংস ঝটপট সেদ্ধ করতে হলে

আপনি যদি চান রান্নায় সময় খুব বেশি না লাগুক তাহলে একটি কৌশল রয়েছে আপনার জন্য। মাংস খুব কম সময়ের মধ্যে সেদ্ধ করতে চাইলে করতে হবে এই কাজ। খাসির মাংস তুলতুলে করতে হলে হলে রান্নার আগে কাঁচা পেঁপে বাটা দিয়ে মাখিয়ে রাখতে পারেন। এর ফলে রান্নার সময় এটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তবে বাড়িতে পেঁপে না থাকলে টক দই মিশিয়েও রাখতে পারেন আধা ঘণ্টার মতো। এতে মাংস তো সেদ্ধ হবেই, স্বাদও বাড়বে কয়েক গুণ।

এস/ আই. কে. জে/ 


টিপস খাসির মাংস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250