বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২রা আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের দাবি মানা হয়েছে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা  লোটার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে হত্যা ও নৈরাজ্য করেছে।’ 

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় সংঘটিত হত্যার তদন্তে কমিশন কাজ করছে জানিয়ে কাদের বলেন, ‘এই তদন্তে জাতিসংঘের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। কমিশনে তিনজন বিচারপতি কাজ করছেন। আর্থিক সহায়তা করেছেন প্রধানমন্ত্রী।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘অযথা শিক্ষার্থীদের হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা নিতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তাদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক চাই না।’ 

জামায়াত–শিবিরকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানান কাদের। তিনি বলেন, ‘ঢালাওভাবে কারো বিরুদ্ধে মন্তব্য করতে চাই না। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার কারণ তারা সন্ত্রাসী সংগঠন। আমরা ঢালাওভাবে কাউকে দালাল বলি না, বলা উচিতও না।’

ওআ/  আই.কে.জে

কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250