শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৩ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ব্রেইন টিউমারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সেরে উঠছেন। লন্ডনে ছয় মাসের চিকিৎসায় বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে কথা বলতে পারছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আমাদের প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন এখন পঞ্চাশ পার্সেন্ট সুস্থ। কথা বলতে পারছেন, যাদের খুব ভালোভাবে চিনতেন তাদেরও চিনতে পারছেন। আগে কথা বলা নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। এটা ধীরে ধীরে কেটে যাবে আশা করছি।'

টিউমারের অনেকটা অংশও ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। লিটন আরও বলেন, 'আগামী মাসের মাঝামাঝি তাকে নিয়ে একটা ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্স করার ইচ্ছা আছে।'

এর আগে, তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ই আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে টানা ৬ মাস ধরে অভিনেতা ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।

জে.এস/

ইলিয়াস কাঞ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250