শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

আইন ও বিবেক অনুযায়ী ডিসিদের কাজ করার নির্দেশনা আইন উপদেষ্টার

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ‘আইন ও বিবেক অনুযায়ী জেলা প্রশাসকদের (ডিসি) কাজ করার নির্দেশনা’ দিয়েছেন ।

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষদিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান উপদেষ্টা। আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এ অধিবেশন হয়।

আইন উপদেষ্টা বলেন, ‘আজকের ডিসি সম্মেলন আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমার কাছে মনে হয়, এটা খুব জরুরি ছিল। তারা (ডিসি) মাঠ পর্যায়ের প্রশাসন দেখেন, বাস্তবায়নে কী কী সমস্যা আছে, সেটা তাদের থেকে কেউ ভালো জানেন না।’

তিনি বলেন, ‘ডিসিরা আমাদের বললেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করেন, তাদের যখন ধরা হয়, তখন দেখা যাচ্ছে তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছেন। এটা তাদের কনসার্ন। অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন, আদালতের কাজই তো হচ্ছে উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। এ ধরনের কিছু সমন্বয়ের ব্যাপার আসছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো, ভবিষ্যতে যেই দল এই বাংলাদেশে ক্ষমতায় আসুক, প্রশাসন ক্যাডারের আমাদের যে অসীম সম্ভাবনার শক্তি রয়েছে, এটাকে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে, জনগণের সেবা করার কাজে যেন লাগাই। এটাই আমার প্রত্যাশা থাকবে।’

আইন উপদেষ্টা বলেন, ‘আমরা যদি ডিসিদের ভালোভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে রাষ্ট্রের সেবা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভূমি ব্যবস্থাপনা ও সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য, তাহলে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। আমি মনে করি, সেটুকু মানসিকতা তাদের আছে।’

হা.শা./কেবি


ড. আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250