শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে আমেরিকা-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অবশেষে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছেন আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা। এর উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ইউক্রেন যুদ্ধ নিয়ে এই প্রথম আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে। তিন বছর আগে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানো শুরু করে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকে দুই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। তবে যে দেশে যুদ্ধ চলছে, সেই ইউক্রেন বা তার মিত্র ইউরোপের দেশগুলোর কাউকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, ১৮ই ফেব্রুয়ারির বৈঠক সমঝোতা আলোচনা শুরু করার জন্য নয়; বরং ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া ‘আন্তরিক’ কী না, সেটা বোঝার জন্য এই আলোচনায় বসা। 

আর রাশিয়া বলেছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ওপর অগ্রাধিকার দিচ্ছে তারা।

আয়োজক দেশ সৌদি আরবের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল আইবান।

হা.শা./কেবি


ইউক্রেন যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250