মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জানাতে বলেছে সংসদীয় কমিটি *** ফেসবুকে নবীকে অবমাননার জেরে সৌদিতে মৃত্যুদণ্ড, শ্রীলঙ্কায় ক্ষমার আবেদন *** আদালত চত্বর থেকে পালিয়ে ৪ মাস, গ্রেপ্তারের পর ফের পালালেন সেই আসামি *** এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি বুধবার *** হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট ১১৩৪ *** ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ *** মেসির বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে হুড়োহুড়ি, দাম বেড়েছে সাত গুণ *** সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে হবে: সম্পাদক পরিষদ *** ঢাকার কী ‘বার্তা’ নিয়ে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী *** ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যে বিতর্ক, সঞ্জয় দত্ত বললেন ‘ব্যক্তিগত মত নয়, স্ক্রিপ্টের অংশ’

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে গতকাল নয়জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৮১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুইজন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকা, ঢাকা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ।

ডেঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250