মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

ঢাকার স‌ঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকার সঙ্গে স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। টাঙ্গাইলের বাসাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌ওয়ার ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ওই ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে ছে‌ড়ে যাওয়ার পর জেলার বাসাইল উপ‌জেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বি‌চ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ। 

আরো পড়ুন: ঢাবিতে ‘ভাষা আন্দোলন জাদুঘর’ দেখতে চান প্রধান বিচারপতি

বৃহস্প‌তিবার (২৯শে ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে ৭টায় বাসাইলের সোনালিয়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার ৪ ঘণ্টা পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে বিকল ইঞ্জিনটি ঘারিন্দা নিয়ে যায়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর উদ্বার করা হয়েছে। এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা নেই।

এসি/


ট্রেন উত্তরবঙ্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250