রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

টি ব্যাগে দূর হবে ডার্ক সার্কেল!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ, নানা কারণে চোখের নিচে দেখা দিতে পারে ডার্ক সার্কেল। চোখের নিচের এই দাগ শুধু আই ক্রিম দিয়ে দূর করা সম্ভব নয়। এক্ষেত্রে কাজে আসতে পারে আপনার ঘরোয়া টোটকা। আর তার জন্য অন্যতম উপকরণ হতে পারে টি ব্যাগ। তবে এর বদলে ব্যবহার করতে পারেন চা পাতাও। চোখের উপর ভেজানো বা ব্যবহৃত টি ব্যাগ রেখে দিলে মিলবে উপকার।

যেভাবে ফোলাভাব কমায়

চা পাতার মধ্যে ক্যাফেইন রয়েছে। এটি মূলত ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে কমবে আপনার চোখের নিচের  ফোলাভাব। সেই সঙ্গে ত্বককে রাখে কোমল। এই টোটকা চোখের চারপাশের ত্বকের প্রদাহ কমায়। তবে এক্ষেত্রে এমন চা পাতা বেছে নিতে হবে, যার মধ্যে ক্যাফেইন রয়েছে।

আরো পড়ুন : কলা খেলে কি সর্দি-কাশি হতে পারে?

ত্বকের জ্বালাপোড়া ভাব কমায়

চা পাতার মধ্যে রয়েছে ট্যানিন, যা ত্বকে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। যারা ড্রাই আইসে ভোগেন এবং চোখের চারপাশের চামড়ায় জ্বালাভাব, প্রদাহ কিংবা লালচে ভাব দেখা দেয়। তারা চোখের উপর ভেজানো টি ব্যাগ রাখতে পারেন। এটি ত্বকের প্রদাহ কমাবে এবং শুষ্কভাব দূর করবে।

দূর করবে ডার্ক সার্কেল

এই ডার্ক সার্কেলের কারণ অনেকেরই অজানা। মূলত চোখের চারপাশের ত্বকে রক্ত সঞ্চালন কমে গেলে ডার্ক সার্কেল বেড়ে যায়। এই কালচে দাগ দূর করতে চা পাতা বেশ উপযোগী। চা পাতার মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এটি মূলত ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। আর নিয়মিত চোখের উপর চায়ের ব্যাগ রাখলে ধীরে ধীরে ত্বক উজ্জ্বল হয়। এই টোটকায় দূর হবে চোখের চারপাশে বলিরেখাও।

এস/ আই.কে.জে

টি ব্যাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250