মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ই মার্চ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪২ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ১লা এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। আগামী ১৪ই মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। 

আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রোববার (৯ই মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ই মার্চ; ২৫শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ই মার্চ; ২৬শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ই মার্চ; ২৭শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ই মার্চ; ২৮শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ই মার্চ; ২৯শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯শে মার্চ এবং ৩০শে মার্চের টিকিট বিক্রি করা হবে ২০শে মার্চ।

রেলওয়ের মহাপরিচালক আরও জানান, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১শে মার্চ, ১লা ও ২রা এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এইচ.এস/

ট্রেনের টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250