সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

কে হচ্ছেন বাঁধনের নতুন জীবনসঙ্গী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই লাক্স তারকা বাঁধন আলোচনায় রয়েছেন নতুন বিয়ে প্রসঙ্গে। চারদিকে ছড়িয়েছে, তিনি আবার বিয়ে করতে যাচ্ছেন। এ নিয়ে অবশ্য আন্তর্জাতিক অঙ্গনে সাড়া জাগানো এই অভিনেত্রী কোনো লুকোচুরি করছেন না। নিজেই জানিয়েছেন, নতুন করে জীবন শুরু করতে চাওয়ার কথা। তাই কে হচ্ছেন বাঁধনের নতুন জীবনসঙ্গী সে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

২০১০ সালের ৮ই সেপ্টেম্বর ব্যবসায়ী সনেটের সঙ্গে আজমেরী হক বাঁধন বিয়ের পিড়িঁতে বসেন। বিয়ের এক বছর পর তার কোল জুড়ে আসে কন্যা সন্তান সায়রা। ডিভোর্স সার্টিফিকেট অনুযায়ী ২০১৪ সালের ১০ই আগস্ট বিচ্ছেদ হয়ে যায় বাঁধন ও সনেটের।

এরপর প্রায় এক দশক ধরে সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করে তুলেছেন তিনি। মাঝখানে গেছে অনেক লড়াই ও সংগ্রামের কাল। একজন সফল মা হিসেবে মেয়ের কাছে হয়েছেন সবচেয়ে বড় প্রেরণা। তিনিও নিজের জীবনকে সাজিয়েছেন মেয়ে সায়রাকে কেন্দ্র করে।

এদিকে এখনো নতুন করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজে পাননি বলে জানান বাঁধন। তবে জানালেন কেমন জীবনসঙ্গী চান তিনি। বাঁধন বলেন, ‘আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।’

আরও পড়ুন: একটি দেশে নাটক, গান, চিত্রকলা বন্ধ হলে কী থাকে: মামুনুর রশীদ

তিনি বলেন, ‘নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গী দরকার আছে। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে তাকে সঙ্গী হিসেবে পথচলা যেতেই পারে।’

বাঁধন বিভিন্ন গণমাধ্যমে জানান, গত এক-দেড় বছর হলো তিনি জীবনসঙ্গীর কথা সিরিয়াসলি ভাবছেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমার মেয়ে এখন বড় হয়েছে। ও বুঝতে শিখছে, মায়ের সবকিছুই একা একা করতে হয়। মাকে একা কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।

বাঁধন বর্তমানে বেশ কিছু কাজ নিয়েও ব্যস্ত আছেন। সিনেমা ও ওটিটিকে প্রাধান্য দিয়েই ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

এসি/ আই.কে.জে/

বাঁধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250