মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

লাল চুলধারী মানুষের উৎসব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জগৎজুড়ে নানা বর্ণের মানুষ আর তাদের নানা রঙের চুল—শুধু এই চুল নিয়ে নেদারল্যান্ডসে গত সপ্তাহে আয়োজন করা হয়েছিল দারুণ এক উৎসবের। দেশটির দক্ষিণের শহর টিল-বুর্খে অনুষ্ঠিত হওয়া এই উৎসবের নাম ‘রেডহেড ডেস ফেস্টিভ্যাল’। খবর এপির।

প্রতিবছর আগস্ট মাসের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন হয়। সারা বিশ্ব থেকে হাজার হাজার লাল চুলের মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে উৎসবে যোগ দেন।

তিন দিন ধরে চলে উৎসব। থাকে গান, খাওয়াদাওয়া। কীভাবে লাল চুলের যত্ন নিতে হবে, তা–ও শেখানো হয়। এ ছাড়া কীভাবে মেকআপ করবেন বা ত্বকের যত্ন নেবেন, সে প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকে। ত্বকের ক্যানসার প্রতিরোধবিষয়ক শিক্ষাও দেওয়া হয়।

গত শুক্রবার উৎসবের প্রথম দিন আয়োজকেরা বলেছিলেন, এ বছর বিশ্বের অন্তত ৮০টি দেশ থেকে কয়েক হাজার মানুষ তিন দিনের এই আয়োজনে অংশ নেবেন বলে তারা আশা করছেন।


১৫ বছর ধরে এই উৎসবে আসছেন এলুন্ডা বাক্কার। তিনি বলেন, ‘প্রথমবার আমি মূলত কৌতূহল থেকে এখানে এসেছিলাম। শুধু এটা দেখতে চেয়েছিলাম যে ভিড়ের মধ্যে আলাদা করে কারও চোখে না পড়লে কেমন লাগে।’

উৎসবটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি নেই। তবে উৎসবের শেষ দিন গত রোববার গ্রুপ ছবি তোলার সময় সবাই তাতে অংশ নিতে পারেননি। শুধু যাদের চুল প্রাকৃতিকভাবে লাল, তারাই ছবি তুলতে পারেন।

২০১৩ সালের রেডহেড ডেস উৎসবে ‘প্রাকৃতিক লাল চুলওয়ালা মানুষের সবচেয়ে বড় সমাবেশ’ শিরোনামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়। সেবার গ্রুপ ছবিতে ১ হাজার ৬৭২ জন অংশ নিয়েছিলেন।

রেডহেড ডেস ফেস্টিভ্যাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250