শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে *** প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু *** বন্দর বিদেশিদের দিলে অর্থনৈতিক লাভ, এর প্রমাণ কেউ দেখাতে পারেনি: প্রিন্স *** ভয়ভীতি ছাড়াই সাংবাদিকদের দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করেছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী *** দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী *** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময়

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ফিরোজা বেগম (৬০)। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। ওই দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল বারী ঢাকা থেকে তার নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপিনাথপুর এলাকায় হঠাৎ গাড়িবহরের সামনে ওই নারী চলে আসেন। এ সময় প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমির খাদে পড়ে যায়। আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য একটি গাড়িতে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

আবদুল বারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250