মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

আবারও ইমরানের গানের মডেল কেয়া পায়েল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় গায়ক ইমরানের গানে আগেও সাতবার মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী কেয়া পায়েল। এবার অষ্টমবারের মতো একসঙ্গে কাজ করছেন তারা। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’।

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছেন, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন  ২০১৬ সালের ক্ষুদে গানরাজ’খ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা। গত শনিবার (৫ই জুলাই) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এ গানের মিউজিক ভিডিওর শুটিং শুরু হয়। আজ মঙ্গলবার (৮ই জুলাই) থেকে কক্সবাজারে বাকি অংশের শুটিং শুরু হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে, কেয়া পায়েলের সঙ্গেই এত মিউজিক ভিডিও কেন? এ প্রশ্নটা মাথায় রেখেই বলছি, আসলে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সব কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছি। কিন্তু গত চার বছরে দর্শকশ্রোতার অনেক অনুরোধ ছিল, আমাদের নতুন কাজে দেখার।’

কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান আমার ভালো লাগে। শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমন নয়। পারবো না তোমাকে ছাড়তে একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি, ভালো লাগবে সবার।’

জে.এস/

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250