শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

মধ্যপ্রাচ্যে ঊষা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

সোহরাব শান্ত। ছবি: সংগৃহীত

সোহরাব শান্ত   

মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিতে চাও

বীর্যেও রেখেছ নজর

শক্তিহীন বাহুর নিশ্চয়তা চেয়ে 

করতে চাও দীর্ঘ করমর্দন


তোমার হাসিতে শয়তানি মিশে আছে

প্রতি পদক্ষেপে কষছো আয়ত্তে নেওয়ার হিসাব

(আমরা) ভুলে যাইনি কঙ্কালসার গাজ্জার কথা  

যেখানে ধুলো ও ধোয়া থেকে মাথা তোলে শিশু


অমানুষ তুমি বটে; রক্তখেকো নিকৃষ্ট দানব

দেহ–প্রাণ নিতে পারো, হৃদয়ে কেবলই সাহস

সত্যের জয় চিরদিনই হয়– 

তুমিও পাবে ছাদহীন জীবন আর নিদারুণ ক্ষুধার পরিচয়। 

আরএইচ/

কবিতা ছড়া গল্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250