রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

বিকেলে ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৫

#

দুপুরের খাবার খাওয়ার পর ঘুমান এমন মানুষের সংখ্যা কম নয়। এমনকি এটা অনেকের প্রতিদিনের রুটিনের একটু অংশ। বিকেলে ঘুমের অভ্যাস আমাদের শরীরে কেমন প্রভাব ফেলে সে সম্পর্কে বেশিরভাগ মানুষের স্পষ্ট ধারণা নেই। এ বিষয়ে একেক জন একেক কথা বলেছেন। কেউ বলেন, এটা মনোযোগ বাড়াতে সাহায্য করে আরেক দলের ভাষ্য এটা স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা বিভিন্ন গবেষণার মাধ্যমে বিকেলে ঘুমের অভ্যাস প্রসঙ্গে কথা বলেছেন। হেলথ শটের এক প্রতিবেদনে এই বিষয়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য।  

চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুমাতে হবে। ঘুমের সময় মস্তিষ্ক নিজের দরকারি সব তথ্য ঠিকমতো গুছিয়ে নেয়। অপরদিকে সব অপ্রয়োজনীয় তথ্য সরিয়ে রাখে। শরীর এই সময় নিজেকে সারিয়ে তোলার কাজে ব্যস্ত থাকে। এমনকি এই সময়তেই দেহে বেশিরভাগ গঠনমূলক কাজ হয়। ঘুমের মাধ্যমেই কেটে যায় ক্লান্তি। পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি হয় শরীর। তাই সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুমানোর বিকল্প নেই।   

আমরা প্রকৃতিগতভাবে রাতে ঘুমাই এবং দিনে জেগে থাকি। এটাই আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। তবে অনেকেই বিকেলে ঘুমিয়ে নেন। কেউবা বলেন, বিকালে ঘুমিয়ে নিলে তারা ভালো করে কাজ করতে পারে। আবার অনেকে বলেন, এটা স্বাস্থ্যঝুঁকির কারণ। সত্যি হচ্ছে, ভোরে ঘুম থেকে জাগলে সারাদিন নানা কাজের ব্যস্ততায় একসময় ক্লান্তি ভর করে শরীরে। ক্লান্ত শরীরে ঠিকভাবে কাজ করা সম্ভব হয় না অনেক সময়।

মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়লে স্বাভাবিক মনঃসংযোগও ব্যাহত হয়। কাজের গতি কমে যায়। মনোযোগ এবং কাজের গতি আনতে বিকেলে ২০ থেকে ৩০ মিনিটের ‘ন্যাপ’ অর্থাৎ ছোট্ট ঘুম দেয়া যায়। দিনে ক্লান্ত হলে স্বল্পমেয়াদি হালকা ঘুম আমাদের জন্য উপকারী। সুযোগ থাকলে দুপুরে কিংবা বিকেলে ছোট্ট ঘুম দেয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। এই ঘুমটা হতে হবে রোজ একটি নির্দিষ্ট সময়ে, এলোমেলো রুটিনে নয়।

তবে অনেকে বিকেলে কয়েক ঘণ্টা ঘুমান যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। আমেরিকান একাডেমি অব নিউরোলজির মেডিক্যাল জার্নালের এক গবেষণা থেকে জানা যায়, দিনে যারা বেশিসময় ঘুমান তাদের স্ট্রোকের ঝুঁকি থাকে।  যারা ৯০ মিনিটের বেশি সময় বিকেলে ঘুমিয়ে নেন স্ট্রোকের ঝুঁকি ২৫ শতাংশ বেড়ে যায়। সমীক্ষাটি থেকে আরও জানা যায়, দিনে বেশি ঘুমালে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় যেটা পরে বিভিন্ন রোগের কারণ। এমনকি এতে অনেককে অনিদ্রার রোগে ভুগতে হয়। 

ওআ/কেবি

ঘুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী

🕒 প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250