বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

রোহিঙ্গা ক্যাম্পে মুঠোফোনের সিম বিতরণ শুরু, আজ পাবেন ৫০০ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১০ হাজার রোহিঙ্গাকে মুঠোফোনের সিম কার্ড দেওয়া হচ্ছে। গতকাল সোমবার (১০ই নভেম্বর) কর্মসূচির প্রথম দিন সিম কার্ড পেয়েছেন ১০০ রোহিঙ্গা নেতা। আজ মঙ্গলবার সকাল থেকে অন্তত ৫০০ জন রোহিঙ্গাকে সিম দেওয়া হবে।

গতকাল দুপুরে উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরে সিম কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি রোহিঙ্গাদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহাংয়ের (ইউসিআর) সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্যদের কাছে সিম কার্ড হস্তান্তর করেন।

এর সত্যতা নিশ্চিত করে আরআরআরসি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রথম ধাপে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরের ১০ হাজার রোহিঙ্গাকে সিম দেওয়া হবে। এরপর অন্য রোহিঙ্গাদের সিম বিতরণ করা হবে।

উল্লেখ্য, বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি। এর মধ্যে ২০১৭ সালের ২৫শে আগস্টের পরবর্তী কয়েক মাসে এসেছেন অন্তত ৮ লাখ রোহিঙ্গা। এত দিন রোহিঙ্গাদের বাংলাদেশি মুঠোফোন কোম্পানির সিম ব্যবহারের অনুমতি ছিল না।

জে.এস/

রোহিঙ্গা ক্যাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250