শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দাবি মেনে নেওয়ায় সাভারের আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আজও বন্ধ রয়েছে ৯টি কারখানা। এ ছাড়া ৮টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কয়েকটি পোশাক কারখানা বকেয়া বেতন দিতে না পারায় বন্ধ রেখেছে। আবার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও বকেয়া বেতনের জন্য কর্মবিরতি পালন করছেন। ১৭টি পোশাক কারখানার মধ্যে ৯টি পোশাক কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং ৮টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

শিল্প পুলিশ জানান, আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা দাবি মেনে নিয়েছেন। এতে বিজিএমইএ সিদ্ধান্ত মোতাবেক অনেক পোশাক কারখানায় উৎপাদন শুরু করেছে। তবে ডিইপিজেডের ভেতরে চারটি পোশাক কারখানা ও জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় অন্তত ৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমকে বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা উৎপাদনে যোগ দিয়েছেন। তবে বকেয়া বেতনসহ কিছু কারখানায় দাবি নিয়ে সমস্যার সমাধান হয়নি। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের জন্য যোগাযোগ করা হচ্ছে।

ওআ/কেবি 


পোশাক কারখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250