শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

রাজপথে থাকার প্রয়োজন বেশি বলেই পদত্যাগের সিদ্ধান্ত: নাহিদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের চেয়ে রাজপথে থাকার প্রয়োজন বেশি বোধ করেছেন বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। তিনি তরুণদের নেতৃত্বে যে দল গঠিত হচ্ছে তাতে যোগ দেবেন এবং জনআকাঙ্ক্ষা পূরণের চেষ্টা চালাবেন।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিজের পদত্যাগের বিষয়ে জানাতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারের চেয়ে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। আমার সহযোদ্ধারাও সেটা চান। এজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। এজন্য সরকারের চেয়ে বাইরে বেশি প্রয়োজন বোধ করেছি।

উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এখনো আসিফ মাহমুদ ও মাহফুজ আলম রয়েছেন। তারা পদত্যাগ করবেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দুজন এখন আছেন তারাও যখন প্রয়োজন বোধ করবেন, সরকার থেকে বেরিয়ে আসবেন।

আজ থেকে সরকারের কোনো দায়িত্বে নেই জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী বলেন, নতুন দলে যোগ দেওয়ার অভিপ্রায় আছে। জনগণের সঙ্গে মিশে আবারও জনগণকে নিয়ে কাজ করতে চাই।

এ সময় তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করা নাহিদ ইসলাম বলেন, গত ছয় মাসে আমার জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি। দুটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক দায়িত্ব পালন করতে হয়েছে। কিছু কাজ করেছি, সেই ফলাফল হয়তো জনগণ পাবে। ছয় মাস সময় খুব কম। তবুও চেষ্টা করেছি।

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে নাহিদ ইসলামের পদত্যাগের খবর জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ওআ/কেবি

নাহিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250